
FinixCourier
ক্রম বর্ধমান কুরিয়ার চাহিদার পরিপেক্ষিতে, ফিনিক্স কুরিয়ার সততা, নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও মানবিকতার বিষয় মাথায় রেখে সেবা করা মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চায়।
করোনা কালীন দুর্যোগপূর্ণ এই সময়ে, ফিনিক্স পাখির মত দুরন্ত গতিতে এগিয়ে যেতে চাই । সেই ধারাবাহিকতায় ফিনিক্স কুরিয়ার সার্ভিসের জন্ম । ফিনিক্স কুরিয়ার একটি সেবা মূলক প্রতিষ্ঠান, দেশের কল্যাণে সামান্য পরিমান যদি অবদান রাখতে পারি নিজেদেরকে ধন্য মনে করবো । সবাইকে আহ্বান করছি, ফিনিক্স কুরিয়ার সার্ভিসের সেবা গ্রহণ করতে । ধন্যবাদ ।
Managing Director, FinixCourier
Md. Abdul Alim
করোনা মহামারির দুঃসময়ে (যখন মানুষ ঘরবন্দি) ফিনিক্স কুরিয়ার একটি নতুন করিডোর । আসুন দুঃসময়ে হতাশা, ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণা, দুঃশ্চিন্তা, ভয় আর করোনার আতংক ভুলে চলি সামনের দিকে, জয় করি করোনার আতংকের দুঃসময়কে । ফিনিক্স কুরিয়ার আছে সর্বদা আপনাদের পাশে । নিশ্চিন্তে পণ্য ডেলিভারি করতে থাকুন ফিনিক্স কুরিয়ারের সাথে । সকলে মিলে ধৈর্য ধারন করি শান্তি পূর্ণ, সুন্দর সময়ের জন্য অপেক্ষা করি । ফিনিক্স কুরিয়ার তার কাজের অবদানের মাধ্যমে মাথা উঁচু করে সবার উপরে অবস্থান করুক সেই প্রত্যাশা রইলো।
Chairman of FinixCourier
MST. Shikha Parvin
কুরিয়ার ও পার্সেল ডেলিভারি সার্ভিসে দুর্দান্ত সেবা দিতে ফিনিক্স কুরিয়ারের আত্মপ্রকাশ । শুরু থেকেই গ্রাহকদের মানসম্মত সেবা দিতে ফিনিক্স কুরিয়ার বদ্ধপরিকর । ঝামেলা বিহীন, বিশ্বস্ত ও দ্রুত ডেলিভারি সার্ভিস প্রদান করাই ফিনিক্স কুরিয়ারের একমাত্র লক্ষ্য । ফিনিক্স কুরিয়ার আপনাদের বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকতে চায়। আপনাদের সকলের সহযোগিতায় ফিনিক্স কুরিয়ার তার আপন লক্ষ্য পৌঁছাতে পারবে, এই আশা ব্যক্ত করছি।
Director, FinixCourier
Md. Abidul Islam Shaon